ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

ইট ভাটার বিষাক্ত ধোয়া,ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা


মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার photo মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৭-২-২০২৬ দুপুর ৩:৩৮

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের  কলাগাছিয়া গ্রামে অবৈধ ইটভাটা এখন এক ভয়াবহ পরিবেশ ও জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে।

 কলাগাছিয়া নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ইটভাটা থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ বিষাক্ত হয়ে পড়ছে আশপাশের জনপদ ও আবাসিক এলাকা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,আবাসিক এলাকায় থাকা সত্ত্বেও  দিনের পর দিন ধোঁয়ার সংস্পর্শে থেকে শিশু, নারী ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা, চোখ জ্বালাপোড়া ও দীর্ঘমেয়াদি রোগের উপসর্গ দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব ইট ভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র বা প্রশাসনিক অনুমোদন নেই। তবু প্রকাশ্যে  ইট উৎপাদনের কাজ চললেও কার্যকর প্রশাসনিক নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন  আরোও ভয়াবহ হয়ে উঠছে। ধোঁয়ার কারণে ঘরে জানালা-দরজা বন্ধ রেখেও স্বস্তি মিলছে না। ইটভাটার  মুখ খুলে দিলে ঘন ধোঁয়ায় স্বাভাবিক ঘুম পর্যন্ত ব্যহত হচ্ছে।

কলাগাছিয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, 'এই অবৈধ ইটভাটার  কারণে ঘরে থাকা কষ্টকর হয়ে পড়েছে। ছোট ছেলেমেয়েদের নিয়ে বাঁচাই দায়। আমরা একাধিকবার প্রশাসনের কাছে গিয়েছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান পাইনি।'

আরেক ভুক্তভোগী গৃহবধু শিরিন আক্তার ময়না বলেন, 'খাবার খেতে বসলে ধোঁয়ার গন্ধে বমি আসে। রাতে ধোঁয়ায় ঘুমানো যায় না। বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি, কিন্তু ভয় কাজ করে, কিছু বললেই হুমকি আসে।'

স্থানীয় মৎস ব্যবসায়ী রহমান জানান, ধোঁয়ার কারণে রবিশস্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, 'ফসল নষ্ট হয়ে গেছে। বাচ্চারা পড়াশোনা করতে পারে না। পরিবেশ পুরো ধ্বংসের পথে।' শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, সামাজিক নিরাপত্তাও পড়েছে হুমকির মুখে।
তিনি আরও অভিযোগে বলেন, অবৈধ ইটভাটার  বিরুদ্ধে মুখ খুললেই মালিকপক্ষের লোকজন হুমকি দেয়, এমনকি মারধরের আশঙ্কাও থাকে। ফলে ভুক্তভোগীরা আতঙ্কে থাকলেও অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।

 ইটভাটার  নির্মাণ ও অবস্থানের আইন-বিধি পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে নিয়ন্ত্রিত হয়ে থাকে, আইন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক বা মানুষের বসবাসের এলাকায় ইটভাটা স্থাপনের ক্ষেত্রে এক কিলোমিটার নিরাপদ দূরত্বে নির্মানের বাধ্যতামূলক করা থাকলেও সরকারের আইন মানছেননা মেসার্স আজাদ ব্রিকসের  মালিক পক্ষের মো:মন্টু মিয়া। একরকম গায়ের জোরে ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এ ব্যবসা পরিচালনা করে আসছে।ইটভাটার অনুমতি পত্র  দেখতে চাইলে  মালিকপক্ষ  দেখাতে তিনি  অস্বীকৃতি জানায়।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প:প:কর্মকর্তা চিন্ময় কুমার জানান,ইটভাটার ধোঁয়ায় সাধারণত সূক্ষ্ম ধূলিকণা, সালফার ডাই–অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড,কার্বন মনোক্সাইড এবং কখনও ভারী ধাতু থাকে। এসব দূষক দীর্ঘদিন শ্বাসের সাথে শরীরে গেলে নানা ধরনের রোগ হতে পারে।
 শ্বাসতন্ত্রের রোগ,হৃদ্‌রোগ,শিশু ও গর্ভবতী নারীদের ঝুঁকি,ত্বক ও চোখের সমস্যা।ক্যান্সারের ঝুঁকিদীর্ঘমেয়াদে দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে পারে।


পরিবেশ আইন অনুযায়ী অনুমোদনহীনভাবে ইট  উৎপাদন দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে এর প্রতিফলন খুব কমই দেখা যাচ্ছে। একদিকে কর্মসংস্থানের যুক্তি, অন্যদিকে মানুষের জীবন ও পরিবেশ রক্ষার প্রশ্ন, এই দুইয়ের ভারসাম্য রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। অবৈধ এসব ইটভাটার  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই জনপদ অচিরেই স্থায়ী পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

Ahad Hossain / Ahad Hossain

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ