ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে মুদি দোকানে আগুন ১০ লাখ টাকার মালামাল ভষ্মিভূত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৮-২-২০২৬ বিকাল ৭:৩৮

মহাদেবপুরের নিভৃত পল্লীতে গভীর রাতে মুদি দোকানে আগুন লেগে কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের খবর পেয়ে দোকানদারের মা স্ট্রোক করে বর্তমানে হাসপাতালে রয়েছে। জানা গেছে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত  রাত সাড়ে তিনটার দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিদিনের মতো উল্লেখিত গ্রামের রফিজ উদ্দিনের ছেলে দোকানদার আরিফ উদ্দিন দোকান শেষে ঝাপে তালা দিয়ে বাড়িতে চলে যায় ।রাত সাড়ে ৩ টার দিকে সেহেরী খেতে উঠে দেখে দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা বাড়ির ব্যবহৃত মটর দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের মালামাল আসবাবপত্র কিছুই রক্ষা করতে পারেনি। দোকানদার আরিফ উদ্দিন জানাই তার দোকানে ১০ লক্ষাধিক টাকার  মালামাল 
 পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা  বিদ্যুতের শটসার্কিট অথবা   শত্রুতা মূলক ভাবে কেউ আগুন লাগিয়ে থাকতে পার। গভীর রাতে অগ্নিকাণ্ডের কারণে দোকান থেকে কোন কিছুই তারা বের করতে পারেনি সবই পুরে ছাই হয়ে গেছে। এমনকি সিমেন্টের টিনের ছাউনি পর্যন্ত পুরে বশীভূত হয়ে গেছে। ছেলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দোকানদারের মা আক্তার বানু (৪৫) স্ট্রোক করলে রাতেই তাকে মহাদেবপুর হাসপাতালে ত
 চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা