ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

অবৈধ বালু মহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না -- মন্ত্রী আরিফুল হক চৌধুরী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ১১:২৩
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কোনো অবৈধ বালু মহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করা যাবে না। কেউ যদি এধরনের কাজে লিপ্ত থাকে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন৷ 
 
মন্ত্রী আজ (শনিবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা আমাকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সময় দেন, আমি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে আপনাদের জন্য কাজ শুরু করব। নির্বাচনের সময় আমার দেওয়া সকল প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে।
 
গোয়াইনঘাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী মার্চেই এখানের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ শুরু হবে। চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে নবনির্মিত উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম দ্রুত চালু করা হবে এবং নিয়মিত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা হবে। এছাড়া খাল খনন, উপজেলা পরিষদের পুকুরের চারপাশে গাইড ওয়াল নির্মাণ এবং শহরের আদলে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। 
 
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত