ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার বাবা ইস্কান্দর মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড় বোন খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করেন -- সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ১১:২৯
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে তার নানাবাড়িতে সময়-সুযোগ মতো আসবেন। রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে তিনি দিনাজপুরে তার নানা ইস্কান্দর মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন। 
 
আজ সকালে দিনাজপুরের ফরিদপুর কবরস্থানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার বাবা ইস্কান্দর মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড় বোন খুরশীদ জাহান হকের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা জানান।
 
মন্ত্রী বলেন, দিনাজপুরের কথা উঠলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দিনাজপুর আমার নানা-নানির দেশ, বগুড়া আমার দাদা-দাদির দেশ আর সিলেট আমার শ্বশুরবাড়ির দেশ।
 
তিনি আরও বলেন, মন্ত্রীর দায়িত্ব পেয়ে আমি এখানে এসেছি। গণতন্ত্রের জন্য যে মানুষটি আজীবন সংগ্রাম করে গেছেন, যিনি কারও কাছে মাথানত বা আপস করেন নাই, কোনো ষড়যন্ত্রে পা দেন নাই, তার মায়ের কবর জিয়ারত করা সৌভাগ্যের। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। 
 
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আমরা দায়িত্বে এসেছি মানুষের সেবা করার জন্য। আমরা প্রস্তুতি নিয়ে এসেছি অল্প সময়ে অনিয়ম দূর করে আপনাদের সহযোগিতায় এ দেশকে এগিয়ে নিয়ে যাব। এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নেও সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি।
 
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত