শিবচরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭ টি প্রতিষ্ঠান সিলগালা,২ জন গ্রেপ্তার, ১২ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ত্রুটিপূর্ণ কাজপত্র, চিকিৎসা সেবায় অনিয়ম,মেয়াদউত্তীণ ঔষধসহ চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১২ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকার আর্থিক জরিমানা,২ জনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয় ও ৭ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে তাৎক্ষণিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২মার্চ) দুপুরের পরে মাদারীপুর জেলা শিবচর উপজেলার পৌরসভার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্ব পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মাহজাবীন ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ,এক্স-রে টেকনোলজিস্ট ছাড়া রোগীদের এক্স-রে করা, সেবার মূল্য তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাস্থানে না টানানো এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের এ অভিযান করা হয়।
ভ্রাম্যমান অভিযানের সময় এইচ বি হসপিটাল,সেবা হাসপাতাল, সূর্য ডায়গনস্টিক, সিটি ডায়াগনস্টিক,মেডিল্যাব ডায়াগনস্টিক, হলি ফ্যামিলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক,হীরা পান্না চক্ষু হাসপাতাল মোট ৭ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেন তারা।এছাড়াও ১২ টি প্রতিষ্ঠানকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৬০০০০ টাকা জরিমান করা হয়।অভিযানের সময় আটক ইউনাইটেড হাসপাতালের মালিক মোঃ মোস্তাক ও সেবা ডায়াগনস্টের স্বাস্থ্য সহকারী আব্দুস সালাম কে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন'আমরা আজকে জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করি,অভিযানের সময় আমরা বেশ কয়েকটি হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টারে অনিয়ম পেয়ে তাদের আর্থিক জরিমানা করেছি। এছাড়াও ৭ টি প্রতিষ্ঠানকে আমরা সিলগালা করেছি।স্বাস্থ্য সেবা খাতে কেউ যদি কোন অনিয়ম পেয়ে থাকেন তাহলে সে যেন সরাসরি সিভিল সার্জনদের সাথে যোগাযোগ করেন।
অভিযান শেষে শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মাহজাবীন জানান,বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আজ ১২ টি প্রতিষ্ঠানকে জরিমানাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।৭ টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
Rp / Rp
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
Link Copied