রামপাল গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভা
বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের নাগরিক্রমের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ) সকাল গৌরম্ভা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো: ওবায়দুল্লাহ গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী এঞ্জেল মৃধা।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ শরিফুদ্দৌলা, ইউপি সদস্য আবু মুছা আকুঞ্জি ও শাহানাজ বেগম, ফোরাম সাধারন সম্পাদক রিক্তা বেগম, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন ও মো: মোহতাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, নারী-পুরুষের মধ্যে বিদ্যমান শ্রম বিভাজন, পরিবার ও সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য ও নির্যাতন এবং সামাজিকীকরণ প্রক্রিয়া বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন রিজিয়া পারভীন, নির্বাহী পরিচালক, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।
সভায় আসন্ন আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহৎ পরিসরে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২৯ মার্চ বিকালে গৌরম্ভা আবাসন প্রকলে নাটক "নাগরিকের কথা" প্রদর্শনীর সিদ্ধান্ত হয়। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে ধাপে ধাপে জানার এবং সাধারণ মানুষের মাঝে সে তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে নাগরিক নেতারা দায়িত্ব পালন করবেন বলে সভায় আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এজন্য স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied