ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ৫৭.১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ৩:৩
লালমনিরহাটে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ দশমিক ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (০৪ মার্চ ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানাধীন কুলাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বোয়ালমারী গ্রামে অভিযান পরিচালনা করে।
 
অভিযানে মো. আশাদুল হক (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে বসতবাড়ির পাশের ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৭.১ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আশাদুল হক বোয়ালমারী গ্রামের বাসিন্দা।
র‍্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে তথ্য পাওয়া গেছে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
 
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত