ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আগামীর সকল নির্বাচনে  নিয়ম তান্ত্রিক উপায়ে প্রার্থী দেওয়া হবে -- এমপি ফজলে হুদা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ১০:৩৫

আগামীতে যত নির্বাচন হবে সব গুলিতে নিয়ম তান্ত্রিক উপায়ে প্রার্থী দেওয়া হবে। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল মানেই ঐক্যবদ্ধ সংগঠন । ধানের শীষ মানেই ঐক্যের প্রতীক। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্ব মানা মানেই হলো দলে সু-শৃংখলভাবে ঐক্যবদ্ধ থাকা। আপনারা যদি সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ না থাকেন তাহলে অন্য একটি দল আগামী দিনে সুফল পাবে। আপনাদের মনে রাখতে হবে অতীতে কি হয়েছে না হয়েছে সেটা বড় কথা নয় । আগামী দিনে কারো প্রতি অবিচার করা হবে না। 
৪ মার্চ বুধবার ইফতারের পূর্ব মুহূর্তে  উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্টি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণ দান কালে ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর -বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য উল্লেখিত কথাগুলি বলেন । 
অপরদিকে উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর প্রাক্কালে মহাদেবপুরে যখন প্রার্থিতা নিয়ে ষড়যন্ত্র চলছিল, ঠিক সেই সময় উপজেলার ১০ ইউনিয়নের সাড়ে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ধানের শীষের সমর্থক গোষ্ঠী তৈরি করে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হয়েছিল। আজকে এই ইফতার ও দোয়া মাহফিলে আয়োজিত 
সমাবেশের মাধ্যমে ধানের শীষের সমর্থক গোষ্ঠীর সকল নেতাকর্মীকে এমপি মহোদয়ের কাছে সোপে দেওয়া হলো । ইতোমধ্যেই
 ১০ ইউনিয়নের নেতাকর্মীদের তালিকা তাঁর স্টাফের মাধ্যমে এমপি মহোদয়ের কাছে প্রদান করা হয়েছে। মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট ,সহ-সভাপতি জাহারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ ,উত্তর গ্রাম ইউনিয়ন কৃষকদল নেতা গোলাম মাওলা বিশু প্রমূখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠীর সদস্য সচিব সেকেন্দার আলী ও স্বেচ্ছাসেবক দলের নেতা এফআই সবুজ।
 উল্লেখ্য যে, জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল দোয়াও ইফতার মাহফিলে উপস্থিত হলে বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নানুর নেতৃত্বে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।#

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা