ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যুব সমাজের উদ্যোগে অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ৩:৫৪
লালমনিরহাট জেলার ৫ নম্বর সাপ্টিবাড়ী ইউনিয়নের বাসিন্দা মোঃ লিয়াকত আলী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছেন। রোগের কারণে তার শরীরে পচন ধরেছে এবং বর্তমানে তিনি গুরুতর শারীরিক অবস্থায় রয়েছেন। দরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। এমনকি তিন বেলা খাবার জোগাড় করতেও তাদের চরম কষ্ট পোহাতে হচ্ছে।
 
বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর ফেরি” এবং স্থানীয় যুব সমাজ মানবিক উদ্যোগ নিয়ে প্রথমে পরিবারটির পাশে দাঁড়ায় এবং তাদের খাদ্য সামগ্রী উপহার প্রদান করে। পরে চিকিৎসা ব্যয়ের জন্য অসহায় এই পরিবারের হাতে ১৪ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মোবারক হোসেন, মোঃ লাভলু মিয়া, লাবু মিয়া সহ আলোর ফেরি সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত