ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

লোহাগড়ায় দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ৭-৩-২০২৬ রাত ১০:৫৮
নড়াইলের লোহাগড়া উপজেলার  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের  সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 
 
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে
 এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে লোহাগড়া, নড়াইল ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি  করা হয়েছে। 
 
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আক্তার হোসেন সমর্থিত লোকজনদের মধ্যে শুক্রবার (৬ মার্চ) দুপুরে একটি স্যালো মেসিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার (৭ মার্চ) সকালে দু'পক্ষ দেশীয় অস্ত্র  ঢাল, সড়কি, রামদা, ইট পাটকেল, লাঠিসোটা  নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুজন নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হয়। 
 
সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, ইউপি সদস্য জিরু গাজী( ৫০), লিটন (৪৫), হিমায়েত (৫১),  ফিরোজ মোল্যা (৪৫), মুসা (২৪), শরিফুল (৩৪), হাসান মোল্যা (৫৩), প্রিন্স (২৫), কাদের (২৫), আক্তার মোল্যা (৬০), মিরাজ মোল্যা (৪৭), লুৎফর নাহার (২৮), রেখা বেগম (৩৩) ও সেলিম বিশ্বাস( ৪৪), তবিবর মৃধা (৬৫) গ্রামঃ আমাদা।
 
আহতদেরকে লোহাগড়া উপজেলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
 
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। 

Ahad Hossain / Ahad Hossain

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত