মহাদেবপুরে নারীদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে স্বাবলম্বী করা হবে -- এমপি ফজলে হুদা
মহাদেবপুর- বদলগাছি উপজেলার নারীদের কারিগরি প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে স্বাবলম্বী করা হবে। যতই আলোচনা সভা করা হোক না কেন কোন লাভ হবে না , যতক্ষণ না নারীকে সুশিক্ষিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হয়েছে। তাই আমাদের উচিত কন্যা শিশুর প্রতি বেশি যত্নশীল হয়ে তার পিছনে ছেলেদের মতই ইনভেস্ট করা। এই মুহূর্তে খুবই জরুরী নারীর অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি না হওয়া পর্যন্ত নারী কখনোই সুরক্ষিত হবে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা অবৈতনিক করেছিলেন এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দিয়েছিলেন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ মার্চ রবিবার সকাল শাড়ে ১০ টায় মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ৪৮ নওগাঁ -৩ ( মহাদেবপুর- বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল উল্লিখিত কথাগুলি বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এতে সভাপতিত্ব করেন। "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ ,জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক সেলিনা বানু প্রমূখ। উল্লেখ্য যে, জাতীয় সংসদ সদস্য বেলা ১১ টায় নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট অফিসে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশগ্রহণ করেন এবং বেলা আড়াইটায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বদলগাছি উপজেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত