লালমনিরহাটে শতভাগ নারী কর্মীর প্রতিষ্ঠানে নারী দিবস পালিত
আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার, নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে শতভাগ নারী কর্মী পরিচালিত বেসরকারি সংস্থা আরডিআরএস লালমনিরহাট রিজিওন। নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার,নারী নেতৃত্ব,টেকসই উন্নয়ন এবং ক্ষুদ্রঋণে নারীর সাফল্য ও অভিজ্ঞতা উপস্থাপনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংস্থাটি কাজ করে যাচ্ছে।
সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক,এরিয়া ম্যানেজার,শাখা ব্যবস্থাপক,ফিল্ড অফিসার সহ বিভিন্ন বিভাগে বর্তমানে ১শ৭৩জন নারী কর্মরত রয়েছেন।
দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে লালমনিরহাট আরডিআরএস আঞ্চলিক অফিসে আরডিআরএস বাংলাদেশ'র নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোহাম্মদ হেলাল উদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস,সিডিএফ'র নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন,ইনাফি বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মাহবুবা হক। অনুষ্ঠানে পট গান পরিবেশন করেন আরডিআরএস এর গণনাট্য দল।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied