ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১, ইয়াবা জব্দ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৯-৩-২০২৬ রাত ১১:৪৭
লালমনিরহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দিঘলটারী ও গংগারহাট বিওপির পৃথক দুটি টহলদল অভিযান পরিচালনা করে।
গত ৮ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে আদিতমারী উপজেলার পূর্ব দিঘলটারী এলাকায় দিঘলটারী বিওপির টহলদল বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সেলিম রহমান শাহিন (৪৫) লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা বালাটারী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ১০০ পিস এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চান্দের বাজার এলাকায় গংগারহাট বিওপির টহলদল অভিযান চালায়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় কিংফিশার বিয়ার ২ বোতল এবং ১ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য প্রায় ৪ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়েরপূর্বক তাকে জব্দকৃত মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত