ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোড়েলগঞ্জে নারী  দিবস পালিত


“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের  হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ হালিম, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সুশান্ত রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, পৌর মহিলা দলের সভাপতি মাহামুদা খানম মুক্তা  উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ আলোচনা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ নাজমুল ইসলাম।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত