ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট; এলাকায় আতঙ্ক


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৩:১০
মাদারীপুর পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলার সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
 
মঙ্গলবার (সকাল সাড়ে ৭টার দিকে) পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হাওলাদার একই এলাকার বাসিন্দা হাফেজ হাওলাদারের ছেলে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন মাদারীপুর এলাকার সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদার এবং একই এলাকার হাসান মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে হাসান মুন্সীর পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও তার চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর হামলা চালায়।
 
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে আলমগীরের হাতের কবজি কেটে দেয়। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। হামলার সময় আশপাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
 
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেও একাধিকবার সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের হত্যার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত