মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত
মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১০ মার্চ মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: গোলাম রব্বানী এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম, মহাদেবপুর ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ আবুল কাশেম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহীম হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। উল্লেখ্য যে, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দুর্যোগকালীন সময়ে কিভাবে প্রস্তুতি নেওয়া হবে এ বিষয়ে মহড়া প্রদর্শন করেন এতে অভিনয়ে অংশ নেয় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত