ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি,হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ১৩-৩-২০২৬ সকাল ৫:৩৬
দিনাজপুরের হাকিমপুরস্থ হিলি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে পণ্যের সঠিক তথ্য প্রদান না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তাদের বিভ্রান্ত করার মতো অপরাধে এ জরিমানা করা হয়।
 
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে হিলি বাজারে দিনাজপুর জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয় এবং ব্যবসায়ীদের নথিপত্র যাচাই করা হয়।
 
অভিযান চলাকালে হিলি বাজারের দুইটি বেকারি ও তিনটি কাপড়ের দোকানে তদারকি করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং ভোক্তাদের বিভ্রান্ত করে বাংলাদেশি কাপড়কে ভারতীয় কাপড় হিসেবে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
 
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, মা গার্মেন্টস, লাবণ্য ফ্যাশন, সুমি বস্ত্রালয়, পাবনা বেকারি ও হিলি বেকারি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের অবশ্যই পণ্যের সঠিক তথ্য প্রদর্শন, মূল্য তালিকা টানানো এবং ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ সংরক্ষণ করতে হবে। ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা বিভ্রান্তিমূলক কার্যকলাপ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
তিনি আরও বলেন, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
 
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজারে অনিয়ম কমবে এবং ভোক্তারা সঠিক দামে ও সঠিক তথ্য জেনে পণ্য কিনতে পারবেন। পাশাপাশি ব্যবসায়ীরাও আইন মেনে ব্যবসা পরিচালনায় আরও সচেতন হবেন।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত