ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২১-৩-২০২৬ দুপুর ১:৫৪

মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ফলে ,সাধারণ মানুষ  খুশির জোয়ারে ভাসছে। ৪৮ নওগাঁ- ৩ (মহাদেবপুর - বদলগাছি) আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এর উপস্থিতিতে ২১ মার্চ শনিবার সকাল সাড়ে আটটার সময় উপজেলা সদরের ডাকবাংলা মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ডাকবাংলা মাঠে এমপি ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন খবর চাউর হলে সকাল থেকেই শিক্ষক সাংবাদিক আইনজীবী বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সংগঠক নানা শ্রেণী পেশার  মানুষ মহাদেবপুরে ঈদের প্রধান জামাতে আসতে থাকে। জামাতের নির্দিষ্ট সময়ের আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুসল্লিদের সামনে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল কেন্দ্রীয় ঈদগা ময়দানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। বরাবরের মতো ঈদুল ফিতরের নামাজ পড়ান এবং খুতবা দেন মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জোয়ানপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ জিল্লুর রহমান। বদলগাছি উপজেলায় বাড়ি হওয়ার পরেও মহাদেবপুরে ঈদুল ফিতরের নামাজে এমপি কে সাথে পেয়ে মহাদেবপুরবাসীর মনে খুশির জোয়ার বইছে বলে অভিজ্ঞরা মনে করছেন। ঈদুল ফিতরের নামাজ শেষে একই মাঠে রশিদ মাস্টারের মরদেহ পৌছলে মরহুমের জানাজার নামাজে  এমপি ফজলে হুদা বাবুল অংশগ্রহণ করেন ।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা