ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ  করা হবে -- এমপি ফজলে হুদা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৩-৩-২০২৬ বিকাল ৫:৪৩

মহাদেবপুর উপজেলার জয়পুর ডাঙ্গা উচ্চ বিদ্যালয় কে মহিলা কলেজ করা হবে। খেজুর ইউনিয়নের মানুষ জায়গা দিলে খেলাধুলার জন্য স্টেডিয়ামও করা হবে। তরুণ সমাজ বিনোদনের মধ্যে থাকবে, খেলাধুলার মধ্যে থাকবে কিন্তু নেশা করবে না। ৫ ই আগস্ট এর আগে ৩৬ শে জুলাই পর্যন্ত এদেশের তরুণ সমাজ যা করেছে জাতি তা আজীবন মনে রাখবে। স্বাধীনতার মাস  মার্চ মাস ,এই মাসে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাকে হারানোর পরে গণতন্ত্র যখন বারবার হোঁচট খেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন নেতৃত্ব দিয়েছেন । আমরা একাত্তরের মার্চকে যেভাবে স্মরণ করব , জুলাই যোদ্ধাদেরও সেভাবেই স্মরণ করব। আমরা আগামীতে দেশ গঠন করতে চাই ।সে কারণে দল -মত নির্বিশেষে সকলের কাজ করারও সময়। তরুণদের লেখাপড়া করার সময় ,ভবিষ্যৎ গঠনের সময়। দেশব্যাপী আমরা আগামীতে দুর্নীতিমুক্ত করতে চাই । ২২ মার্চ রবিবার রাতে মহাদেবপুর উপজেলার প্রত্যন্ত পল্লী খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৪৮ নওগাঁ- ৩ (মহাদেবপুর -বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল উল্লিখিত কথাগুলি বলেন ।১৯৬৩ সালে স্থাপিত জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে এবং পরিচালনায় ১৯৭৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রাক্তন সকল শিক্ষার্থীরা সহ বর্তমান শিক্ষার্থীরাও এ মিলন মেলায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এই মিলন মেলাকে কেন্দ্র করে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অব
 মুক্ত করুন, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ,  ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানকে ক্রেস্ট প্রদান, প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান, রেফেল ড্র, বিদ্যালয়ের শিক্ষার্থীদ এবং অতিথি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সবমিলিয়ে ওই এলাকা ছিল মুখরিত। উল্লেখ্য যে জাতীয় সংসদ সদস্য এর আগে মহাদেবপুর উপজেলার চান্দা ইউনিয়নের দীঘিপাড়া গ্রামে মহাপ্রভুর ভোগ অনুষ্ঠানে যোগ দেন এবং বাগডোবে স্পোর্টস একাডেমির উদ্বোধন করেন।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা