ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  দুইজন নিহত, আহত - ৬ 


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ১১:১৬
দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও  ৬ জন।
 
আজ রবিবার ( ২৯ মার্চ) ভোর ৫ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের  বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবাহী একটি ট্রাক দাঁড়িয়েছিল সড়কে। পঞ্চগড় থেকে ঢাকাগামী স্লিপার'হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
 
নিহত ২জন হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগরের মোশারফ হোসেন বাবু  ( ৪০)  ও দিনাজপুরের কাহারোল উপজেলার রাজিউল ইসলাম (৩৫)।
 
আহত ৬ জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেনে বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান। তিনি  বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ  দুটি আরটিএ করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত