বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত
বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিদর্শন দিবস পালিত হয়েছে।
রবিবার(২৯ মার্চ) সকালে শহরের খারদ্বার এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সভাকক্ষে “সকল ধরনের বৈষম্য বন্ধে চাই রাজনৈতিক সদিচ্ছা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর আয়োজনে এবং এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে শহরের খারদ্দার রোড উক্ত অবস্থান কর্মসূচি পালন করা হয় অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ, বিশেষ অতিথি বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম রাজ, ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম, অনুষ্ঠানের এনজিও ফেডারেশন বাগেরহাট জেলা কমিটির সভাপতি শেখ আসাদুজ্জামান,উন্নয়ন কর্মী গোপীনাথ সাহা। বক্তারা বৈষম্য দূরীকরণের জন্য সচেতনতার পাশাপাশি সক্রিয় রাজনৈতিক উদ্যোগ ও নীতিগত সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহানা খাতুন, শফিকুর রহমান (শিমুল), লাভলী মন্ডল,নাজমা বেগম, মহিনুল হাসান (রিশাদ) মহুয়া সুলতানা (রিমা) উল্লেখ্য, উদয়ন বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের মাধ্যমে কাজ করছে। এছাড়াও, এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর শক্তিশালী করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। দিবসটির মূল লক্ষ্য ছিল সমাজে সমতা, মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়া, যা সমাজে সমতার সংস্কৃতি প্রসারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied