ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৯-৩-২০২৬ বিকাল ৫:৪৬

মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে  এক গৃহবধূ খুন হওয়ায়  থানা পুলিশ ঘাতক স্বামীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ১৬ মার্চ সকাল ১১ টার সময় উপজেলা সদরের দুলাল পাড়া এলাকায় আফসানা মিমি (২৮)নামে এক গৃহবধূ পিতার ভাড়া বাড়িতে স্বামীর  ছুরিকাঘাতে আহত হয়। এলাকাবাসী তাৎক্ষণিক তাকে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আফসানা মিমির অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। ২৭ মার্চ রাত ১টার সময়  চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ আফসানা মিমির মৃত্যু হয়। এবিষয়ে ২৮ মার্চ শনিবার মহাদেবপুর থানায় নিহত গৃহবধূ আফসানা মিমির পিতা আব্দুল মজিদ পিয়াদা একটি মামলা দায়ের করলে মহাদেবপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম, এসআই মনোয়ার হোসেন, এসআই জিলকদ সহ পুলিশের একটি চৌকশ টিম রাত ১১ টার দিকে উপজেলার বকাপুর টিয়াপাড়া এলাকা থেকে ঘাতক স্বামী সাদ্দাম হোসেন সাগর (৩০ )কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এ মামলার অপর আসামি সাদ্দাম হোসেন সাগরের বড় ভাই সাজ্জাদ হোসেন পলাতক রয়েছে। মামলার বাদী মান্দা উপজেলার তানইল গ্রামের মৃত ফয়েজ পিয়াদার পুত্র আব্দুল মজিদ পিয়াদা জানায়, গত ১০/১২ বছর পূর্বে মহাদেবপুর উপজেলার মধ্যবাজার এলাকার মৃত জান মোহাম্মদ এর ছেলে সাদ্দাম হোসেন সাগর এর সাথে একমাত্র কন্যা আফসানা মিমির বিয়ে হয় । বিয়ের পর থেকেই নানা অজুহাতে সাগর তার স্ত্রী আফসানা মিমিকে  মানসিক ও শারীরিক নির্যাতন করতো। এ সময় তাদের সংসারে পাঁচ বছরের একটি কন্যা সন্তান এবং তিন বছরের একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়  এখন থেকে তিন চার মাস আগে আফসানা মিমি তার স্বামী সাগরকে ডিভোর্স দিয়ে পিতার ভাড়া বাড়ি দুলাল পাড়ায় বসবাস করছিল।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা