ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

পাম্পে জ্বালানি তৈল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ চালকের বিরুদ্ধে 


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ২৯-৩-২০২৬ রাত ১১:৪৬
নড়াইল সদর উপজেলায় তানভীর ফিলিং স্টেশন পাম্পে তৈল না পেয়ে পাম্পের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালক বাকবিতন্ডায় জড়াই । তার জেরে ম্যানেজার মো: নাহিদ সরদার (৩৪) কে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ট্রাক চালকের বিরুদ্ধে। এ ঘটনার সাথে থাকা জিহাদুল মোল্যা (২৮) নামের একজনের অবস্থা আশঙ্কা জনক। 
 
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার কালনা - যশোর মহাসড়কের তুলরামপুর রেল সেতুর নিচে এই ঘটনা ঘটে।
 
রবিবার (২৯ মার্চ) সকালে নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
নিহত মো. নাহিদ সরদার উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। এবং তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। 
 
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে পাম্পে তৈল না পেয়ে ম্যানেজার নাহিদ সরদারের সাথে বাকবিতন্ডার জড়াই। পরে রাত ২ : ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে সহকর্মীকে নিয়ে পাম্প থেকে বের হয় নাহিদ। সাথে সাথে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকটি। পরে ট্রাকের চাপায় নাহিদ সরদার ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা সহকর্মী জিহাদুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
এ ঘটনার ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত শনিবার রাতে সুজাত নামে এক ট্রাক চালক তৈল নিতে আসে তানভীর ফিলিং স্টেশনে তৈল না পেয়ে এক পর্যায়ে ম্যানেজারের সাথে বাকবিতন্ডার জড়াই। পরে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।
 
এ বিষয়ে নড়াইল তুলারাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ম্যানেজারের সাথে ট্রাক চালকের বাকবিতন্ডার কারণে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। ট্রাক চালক এবং ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত