সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে। রামখানা ও অনন্তপুর বিওপির পৃথক দুই অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ২৯ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি এবং সকাল ১১টার দিকে অনন্তপুর বিওপির বিশেষ টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ১৬৭টি, সিল্ক শাড়ি ৭৬টি এবং প্যান্টের কাপড় ৩ থান জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণকাতান শাড়ির মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা, সিল্ক শাড়ির মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা এবং প্যান্টের কাপড়ের মূল্য ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied