শিবচরে অভিযানে ২৮ ব্যারেল জ্বালানি তেল উদ্ধার
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাস স্ট্যান্ডে মেসার্স রোকান স্টোর নামক একটি দোকান থেকে এবং তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৮ ব্যারেল ও তনাই মোল্লার নামের অপর এক তেল ব্যবসায়ির ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ১০ ব্যারেল মোট ২৮ ব্যারেল জ্বালানি তেল উদ্বার করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ৩১ মার্চ শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নে বেলা ১২ হতে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার শেখপুর বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।অভিযানের সময় দোকানের তালা ভেঙে তেল জব্দ করে তা স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করেন।
এসময় স্থানীয় কৃষকরা জানান, আমরা দীর্ঘ ১৫ দিন যাবত তেল ক্রয় করতে পারিনি।তেলের অভাবে ফসল উৎপাদন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। এর আগে এই দোকানে আসলেও আমাদের কে তেল নাই বলে ফিরিয়ে দিয়েছিল। আজকে আমরা তেল কিনতে পেরে খুবেই উপকৃত হলাম।
অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাখা সুলতানা জানান, শিবচরে প্রায় ১৫ দিন যাবত কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিল না। আমরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা চালিয়ে ২৮ ব্যারেল তেল মোট ৫ হাজার ৬ শত লিটার জ্বালানি তেল উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত তেল সাধারণ কৃষক ও স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি টাকা জমা করে দেওয়া হবে।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ