ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একে এম মমিনুল হক


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ৩:৩২
লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান একে এম মমিনুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ সংশোধন আইন-২০২৪ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২(ক)(১) অনুযায়ী একে এম মমিনুল হককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণ মেয়াদকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নিয়োগের খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হলে জেলা প্রশাসন খণ্ডকালীনভাবে জেলা পরিষদের দায়িত্ব পালন করে আসছিল।
নবনিযুক্ত প্রশাসক একে এম মমিনুল হক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সদালাপী, নিরহংকারী ও মিষ্টভাষী ব্যক্তি হিসেবে পরিচিত। সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তাকে প্রশাসক হিসেবে পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নিয়োগের প্রতিক্রিয়ায় একে এম মমিনুল হক বলেন, “আলহামদুলিল্লাহ। আমি এই দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমান এবং জেলার রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, লালমনিরহাট জেলা পরিষদের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত