মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি: জরিমানা ৫০ হাজার টাকা
খোলা বাজারে মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি হচ্ছে। এই সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযানে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিল্লুর রহমান। অভিযানে দাউদপুর এলাকার খোলা বাজারে মুদির দোকানে অতিরিক্ত দামে প্রেট্রোল বিক্রির সময় দোকানী দিলসাদ আলী (৫৭) কে হাতেনাতে ধরা হয়।
অভিযানকালে দেখা যায়, খোলা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম ৩৫০ টাকা লিটন দরে পেট্রোল বিক্রি করা হচ্ছে, যা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অতিরিক্ত দামে কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুরে পেট্রোলের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে এক বিক্রেতাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় লিটার প্রতি ৩৫০ টাকায় পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied