ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনে শোভাযাত্রা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৬-৪-২০২৬ বিকাল ৫:২০

মহাদেবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে একটি শোভযাত্রা বের করা হয়। "ক্রীড়াই হবে সেতুবন্ধন , করবো বাধা দূরীকরণ" এই স্লোগানকে সামনে রেখে ৬ এপ্রিল সোমবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের নতুন ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে অফিস চত্বর প্রদক্ষিণ শেষে আবার নতুন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এ সময় তার সাথে উপস্থিত থেকে র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আরেফিন, উপজেলা যুব উন্নয়ন (অতিরিক্ত দায়িত্ব) কর্মকর্তা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক মুজাফফর রহমান, মহাদেবপুরে একসময়ের আলোচিত ফুটবলার আব্দুল বারেক, কৃষক দলের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
 উল্লেখ্য যে, বর্তমানে যুব সমাজের অবক্ষয় ও ধ্বংসের হাত থেকে রক্ষার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের  দিনে উপলক্ষে অন্ততঃপক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের করে ডাকবাংলা মাঠে মিলিত হয়ে  সমাবেশ করা দুই একটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সহ মাদকের আগ্রাসন এবং প্রযুক্তির খারাপ দিক তুলে ধরে  যুবসমাজকে বিপথে না গিয়ে খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে আলোচনা হলে দিবসটি পালনের পূর্ণতা পেত বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা