ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটের সাবেক নারী এমপি রুমী রাজধানী থেকে গ্রেফতার করে


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ১০:৫৫
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
লালমনিরহাট জেলা পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাটের নেতৃত্বে গঠিত একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাশকতা ও খুনসহ একাধিক মামলার পলাতক আসামি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী (৪৬)-কে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা।
 
পুলিশ জানায়, সফুরা বেগম রুমী সাবেক সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) এর সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী মহিলালীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি এবং লালমনিরহাট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে খুন, নাশকতা, প্রতারণা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশের কোতোয়ালী থানায় দায়ের হওয়া হত্যা মামলা, লালমনিরহাট সদর থানার একাধিক মামলা এবং ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলাও রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
 
পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি লালমনিরহাট ত্যাগ করে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত