ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন 


এস এইচ খোকন photo এস এইচ খোকন
প্রকাশিত: ১১-৪-২০২৬ দুপুর ৪:১৫

ফেনীর সোনাগাজীতে শুক্রবার গভীর রাতে রিফাতুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে সন্ত্রাসীরা। আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন বাড়িয়া-রহমত নগর হাজী আকবর বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তিন বাড়িয়ার শহীদুল ইসলামের ছেলে স্থানীয় ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম রিফাত বসত বাড়ির পাশে প্রায় ছয় লাখ টাকা খরচ করে মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা পুকুরে  বিষ ঢেলে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করে। তিনি বলেন, গত ৭ এপ্রিল মঙ্গলবার সাকালে দাবিকৃত চাঁদা না পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুর আলম, শাহাজাহান উদ্দিন সারু, রাজু ও ফরহাদের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তার জেঠাতো ভাই রাজমিস্ত্রি  রাকিব হোসেন (২২) কে রাস্তা থেকে তুলে নিয়ে শাহাজাহান উদ্দিন সারুর চা দোকানে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা চালায়। 

এ ঘটনায় তার জেঠাতো বোন নুরের নাহার বাদী হয়ে মামলা করেন। পুলিশ শীর্ষ সন্ত্রাসী নুর আলমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তার জেঠাতো ভাই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ধারণা এই বিরোধ থেকে সন্ত্রাসীরা এমন কান্ড ঘটাতে পারেন। তিনি বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা