মহাদেবপুরে ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মহাদেবপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে মহাদেবপুর উপজেলাবাসীর ব্যানারে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, মাহদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আব্দুস সাত্তার নান্নু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন, সাবেক সহকারী অধ্যাপক মোঃ মিরাজুল ইসলাম, আলহাজ¦ মোঃ আক্কাস আলী, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত প্রমুখ। উল্লেখ্য যে, মাহদেবপুর উপজেলা নির্বাহী অফিসার পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় ইউএনও হিসাবে যোগদান করনে বলে জানা গেছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত