ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ৩:৫৫

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে বিদায়ী ইউএনও আরিফুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১২ এপ্রিল রবিবার সকালে মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহম্মেদ। উক্ত অনুষ্ঠানে মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মনিরুজ্জামান মনির, কুঞ্জবন কারিগরি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ পাঠাগারের নবীন প্রবীন পাঠকবৃন্দ। উল্লেখ্য যে, মহাদেবপুর উপজেলার নির্বাহী অফিসার পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় বদলীজনিত কারণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা