লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালাম।
স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান স্যার
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহসীন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
শতবর্ষ শিক্ষা ট্রাস্ট, অরবিন্দ আচার্য শিক্ষা ট্রাস্ট, মাজেদা মোয়াজ্জম হোসেন শিক্ষা ট্রাস্ট থেকে মোট ১০০ জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
এছাড়াও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, স্মরণিকা সম্পাদনা কমিটির আহ্বায়ক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুননাহার, সদস্য সচিব সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, যুগ্ম সদস্য সচিব সিনিয়র শিক্ষক রাখি বিল্লাহ ও অন্যান্য সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমে কর্মরত সাংবাদিক প্রতিনিধিরা ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিকেল ৩ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চে বিভিন্ন শিল্পীদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
Rp / Rp
দিনাজপুর টেক্সটাইলস মিল শীঘ্রই কর্মচাঞ্চলতা ফিরে পাবে - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি
অর্থের লোভে পরিবারের সদস্যাই অপহরণ করে মেহের আলীকে: ১২ দিন পর উদ্ধার
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
তিন মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে নোয়াখালী প্রবাসীর মৃত্যু
বাগেরহাটে মহিলা পরিষদের প্রায়ত সদস্যদের স্মরণ সভা
ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণ কাজের উদ্বোধন
লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান
মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা
মহাদেবপুরে ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মহাদেবপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ
হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন