ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার  ঘর নির্মাণ কাজের উদ্বোধন


এস এইচ খোকন photo এস এইচ খোকন
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ৪:২৮

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে বাড়ি উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগরের জগৎ জীবনপুর এলাকায় বাড়িটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর হরতালের একটি মিছিলে পুলিশের গুলিতে নিহত হন হারুনুর রশিদ। দীর্ঘদিন পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে এই বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং তারেক রহমান-এর উদ্যোগে আমরা বিএনপি পরিবার-এর আয়োজনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নাঈম উল্লাহ বরাত, ফরহাদ নগর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সাবেক বেলায়েত হোসেন বাচ্চু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, নিহত হারুনুর রশিদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, এটি দলীয় সহমর্মিতা ও মানবিক উদ্যোগের একটি দৃষ্টান্ত।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা