ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তিন মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে নোয়াখালী প্রবাসীর মৃত্যু


আমির হোসেন, নোয়াখালী জেলা photo আমির হোসেন, নোয়াখালী জেলা
প্রকাশিত: ১২-৪-২০২৬ বিকাল ৫:১৯

সৌদি আরবের দাম্মামে দেয়াল ধসে পড়ে মোহাম্মদ ইউসুফ (২৬) নামে নোয়াখালীর সেনবাগের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন। এর আগে, গতকাল শুক্রবার বিকেলেে সৌদির দাম্মামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে,  তিন মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। শুক্রবার বিকেলে ইউসুফ একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন আরও বলেন, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা