অর্থের লোভে পরিবারের সদস্যাই অপহরণ করে মেহের আলীকে: ১২ দিন পর উদ্ধার
অবশেষে অপহরণের ১২ দিন পর দিনাজপুরের হিলিতে অপহৃত মেহের আলীকে উউদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে,অর্থের লোভে মেহের আলীকে অপহরণ করে তালাকপ্রাপ্ত স্ত্রী,ছেলে-মেয়ে ও জামাই। এমন অভিযোগ আরেক স্ত্রী পক্ষের।
অপহরণের ১২ দিন পর ভিকটিম মেহের আলী (৬২)কে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বগুড়া থেকে তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, হিলি মহিলা কলেজপাড়া এলাকার বাসিন্দা মেহের আলীকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাই অপহরণ করেছে, এমন অভিযোগ করেন ভিকটিমের বর্তমান স্ত্রী। অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।
আজ রোববার (১২ এপ্রিল) সকালে ওসি জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মেহের আলী জানান, গত ৩১ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে তার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীসহ ছেলে-মেয়ে ও জামাই তাকে জোরপূর্বক অপহরণ করে। প্রথমে তাকে জয়পুরহাটের আক্কেলপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে পুলিশের তৎপরতা টের পেয়ে তাকে বগুড়ার একটি সেফ হোম মাদক নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মেহের আলী বর্তমানে চিকিৎসাধীন থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied