ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপন ও দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১২:০
 

মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের সর্বাধিক জনবহুল ৯নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় এবং অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে বিকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হিরা খা বাজারে আয়োজিত এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময়  নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় তারা ইউনিয়ন পরিষদের কার্যালয়টি বর্তমান অবস্থান থেকে সরিয়ে ৯নং ওয়ার্ডের সুবিধাজনক স্থানে নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রসাশন কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়ন পরিষদ সর্বনাশা পদ্মা নদীতে বিলীন হওয়ার পরে এটি পাশ্ববর্তী একটি ইউনিয়নে অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপন করে ইউনিয়নের সার্বিক কার্যক্রম পরিচালনা করছিলেন।তবে বর্তমানে ইউনিয়ন পরিষদটি চরজানাজাত ইউনিয়নের নিজস্ব জমিতে কার্যালয় স্থাপন করবে বলে আমরা জানতে পেরেছি। তবে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপনের জন্য একমাত্র জনবহুল ৯নং ওয়ার্ড হলো উপযুক্ত এলাকা।এর বাইরে কোথাও  ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপন করার সঠিক স্থান নেই।

যদি এর বাইরে কোথাও এটি স্থাপন করা হয় তবে চরজানাজাত ইউনিয়নের জনগণের জন্য দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।এছাড়াও  সাধারণ নাগরিক সেবা নিতে দূরবর্তী স্থানে হওয়ায় সময় ও অর্থ উভয়েরই অপচয় হবে।তাই দাবি একটাই ইউনিয়ন পরিষদের কার্যালয় ৯ নং ওয়ার্ডের বাজারের কাছে একটি নিদিষ্ট স্থানে করা হোক। ৯নং ওয়ার্ডটি ইউনিয়নের একটি কেন্দ্রস্থল এবং এখান থেকে সব এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত। ৯ নং ওয়ার্ডের চরজানাযাতের পরিষদ কার্যালয় স্থাপিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা গ্রহণ সাধারণ মানুষের জন্য অনেক সহজ হবে।

শান্তিপূর্ণ মানববন্ধন বক্তারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সহায়তা যেমন খাদ্যসামগ্রী, ভিজিএফ, ভিজিডি ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা বিতরণে চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে।ফলে প্রকৃত উপকারভোগীরা সুবিধা বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ৯নং ওয়ার্ডে একটি ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপন, সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক নূর মোল্লা,নুর আলম হালাদার,মোহাম্মদ আরিফ মোল্লা,মোঃ রতন খা ,জসিম মোল্লা, রাকিব খান,বাচ্চু খান,মোহাম্মদ জলিল,রাসেল মোল্লা ,মতলব শেখ,বোরহান খান প্রমূখ।

Rp / Rp

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন