গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে ১১ দলের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টায় লালমনিরহাট শহরের কেন্দ্রীয় বড় মসজিদ সংলগ্ন স্থান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহের, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সাবেক আমীর ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলমসহ ১১ দলীয় জোট নেতৃবৃন্দ।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied