ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও লোকজ মেলায় জনসমাগম


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৪-২০২৬ রাত ৯:৯
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এ আয়োজনে প্রাণের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো জেলা শহর।
সকালে কালেক্টরেট মাঠ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে শহরের মিশন মোড় প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
 অংশগ্রহণকারীদের হাতে ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীক নানা রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও লোকজ সামগ্রী। ঢোলের তালে তালে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
 
 
বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একে এম মমিনুল হক, জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
 
 
শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী লোকজ মেলা। জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেন। দর্শকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
 
 
দিনব্যাপী লোকজ মেলায় নানা বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারীরা লাল-সাদা শাড়ি এবং পুরুষরা লাল-সাদা পাঞ্জাবি পরে উৎসবের আমেজকে আরও বর্ণিল করে তোলেন।
মেলায় ছিল গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন। মাটির তৈরি জিনিসপত্র, হস্তশিল্প, দেশীয় খেলনা, বাঁশ-কাঠের সামগ্রী, পান্তা ভাতসহ বিভিন্ন দেশীয় খাবার দর্শনার্থীদের আকৃষ্ট করে। শিশুদের আনন্দ দিতে ছিল বিনোদনের বিভিন্ন ব্যবস্থা।
বাংলা নববর্ষকে ঘিরে এই আয়োজন বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের এক মিলনমেলায় পরিণত হয়। নতুন বছরের প্রথম দিনে লালমনিরহাটবাসী উৎসবমুখর পরিবেশে বরণ করে নেয় বাংলা নববর্ষ ১৪৩৩।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত