ফের টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিট থেকে হোয়াইক্ষ্যং উনছিপ্রাং সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে টানা মর্টারশেল ও গোলাগুলির বিকট শব্দ শোনা যাচ্ছে।
কয়েকদিন ধরে টেকনাফ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে আজ সকাল ১০টা থেকে মর্টারশেলের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ফলে আবারও সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, কয়েকদিন ধরে টেকনাফ হোয়াইক্ষ্যং সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ সকাল ১০টা থেকে আবারও মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা।
উনছিপ্রাং প্যারা এলাকার চিংড়ি ঘের মালিক বক্কর বলেন, সকাল ১০টার পর থেকে আবারও গোলাগুলির শব্দ ভেসে আসছে। এটি মিয়ানমারের কুমিরখালী এলাকায় হচ্ছে। আমরা আগুনের ধোঁয়াও দেখতে পাচ্ছি।
Admin / Admin
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত