মহাদেবপুরে তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে খাল খননের উদ্বোধন করলেন - এমপি ফজলে হুদা
মহাদেবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে খাল খননের উদ্বোধন করলেন ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর -বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা । ১৩ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার রাইগা ইউনিয়নের নারায়নপুর ব্রিজ হতে কুরাইল গ্রামের শেষ মাথা পর্যন্ত মোট ৫ কিলোমিটার খালের পুলঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মহাদেবপুর এর আয়োজিত
সমাবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত ইউ এন ও মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন ৪৮- নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি )এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা বিএনপি'র উপদেষ্টা প্রফেসর ইসমাইল হোসেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আমজাদ আলী, বিএনপি নেতা শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, রাইগা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান প্রমূখ। এর আগে ফলক উন্মোচন ও বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য যে ৫ কিলোমিটার দীর্ঘ খালের এ বছরে আড়াই কিলোমিটার এবং বাকি অংশ আগামী বছর খনন করা হবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন। এই খালটির খনন কাজ সম্পন্ন হলে এলাকার কয়েক হাজার কৃষক উপকৃত হবে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
Ahad Hossain / Ahad Hossain
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত