চোরাচালান প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারে দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
চোরাচালান প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারে দিনাজপুরের বিরল সীমান্তে উদ্বোধন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন বিওপি ক্যাম্প।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে
‘মৌচোষা’ বিওপি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের (পিএসসি, জি প্লাস)।
এ সময় বিজিবি দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের (পিএসসি, জি প্লাস)।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, বিজিবি সদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।প্রতিকূল পরিবেশেও তারা পালন করছেন দায়িত্ব । সীমান্ত দিয়ে কোনো। চোরাচালান প্রতিরোধসহ দুষ্কৃতিকারী যাতে অবৈধ অস্ত্র নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিজিবি বদ্ধপরিকর। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি ও ভোজ্যতেলের পাচার প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি অব্যাহত রেখেছে বিজিবি।
তিনি বলেন, স্থানীয় জনগণের সহায়তা ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য বিজিবিকে আরো বলিয়ান করতে পারে। এ সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।'
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখার নিকটবর্তী এলাকায় মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে এই নতুন বিওপি ক্যাম্প স্থাপন করা হয়েছে। মৌচোষা বিওপি ক্যাম্প স্থাপনের ফলে উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত সুরক্ষা কার্যক্রম আরও বেগবান হবে এবং সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত থাকবে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied