ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে উপজেলা আনসার ও ভিডিপি মডেল কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৯-৪-২০২৬ রাত ৯:৪৩

মহাদেবপুরে আনসার ও ভিডিপি মডেল কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। ১৯ এপ্রিল রবিবার বিকেলে মহাদেবপুর উপজেলা প্রশাসন চত্বরে  ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট মডেল কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কোদাল দিয়ে মাটি খুঁড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নওগাঁ জেলা কমান্ডেন্ট রুবায়েত বিন সালাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুসাররফ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ সহকারী প্রকৌশলী জুয়েল আহমেদ। এম ডাব্লু এইচ ইন্টারন্যাশনাল ঢাকা নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ৩ তলা ভবনটির নির্মাণ কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পূর্ণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা 
 মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ জাহিদুর রহমান । উল্লেখ্য যে মহাদেবপুরে দীর্ঘদিন থেকেই জরাজীর্ণ একটি ভবনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অবস্থান ছিল। এই ভবনের নির্মাণ কাজ শেষ হলে উপজেলা আনসার ও ভিডিপির কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে বলে  সংশ্লিষ্টরা জানান ।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা