ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতির  প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৯-৪-২০২৬ রাত ৯:৪৮
নড়াইলের লোহাগড়ায় দেশী প্রজাতীর মাছ ও শামুক সংরক্ষন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জেলেদের মাঝে ৬০টি বকনা গরু বিতরনে  অনিয়ম ও দূর্নীতির প্রসঙ্গে রবিবার (১৯ এপ্রিল) বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন। তাদের দাবী সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে এবং জড়িতদের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষ যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
 
লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.হেমায়েত হোসেন। তিনি বলেন ২০২৬ সালের ১২ই জানুয়ারী একটি প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলা মৎস্য অফিস থেকে স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে ৬০টি বকনা গরু বিতরণ করা হয়। এই প্রকল্পে গরু বিতরনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি চলতি বছরের ১২ই জানুয়ারী গরু বিতরণ করেন। গরু বিতরনের প্রায় তিন মাস পর উক্ত প্রকল্পের নানা অসংগতি, অনিয়ম, অস্বচ্ছতা নিয়ে স্থানীয়সহ জাতীয় পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের গোচরীভুক্ত হয়। তিনি আরও বলেন, উপজেলা ও পৌর বিএনপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লোহাগড়া উপজেলা মৎস্য অফিস কর্তৃক গরু বিতরণে অনিয়ম, অস্বচ্ছতা, অসংগতির সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি জেলা প্রশাসকের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে সৃষ্ট অনিয়ম ও দূর্নীতির প্রকৃত চিত্র উদঘাটিত হোক। উক্ত অনিয়মের সাথে যদি দলীয় কোন নেতা-কর্মী জড়িত থাকেন, তাহলে তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সাচ্চু মিয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামসুল হক আজাদ প্রমুখ।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত