মহাদেবপুরে ৩ দিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন
মহাদেবপুরে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করা হয়েছে । ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই মেলার উদ্বোধন করা হয়। বইমেলা প্রতিদিন দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে । মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে প্রধান অতিথির সাথে রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাইগাঁগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবি আরিফুর রহমান আরিফ, মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু, জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কোহিনুর আক্তার কুমু ,বাগডোব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিমু , সাংবাদিক আইনুল ইসলাম, মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি সুধীজন উপস্থিত ছিলেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে মহাদেবপুরেও
শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। উল্লেখ্য যে , মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মোশাররফ শত ব্যস্ততার পরেও এই মেলায় সার্বিক সহযোগিতা ও সার্বক্ষণিক তদারকি করছেন বলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মোঃ আল মামুন জানিয়েছেন।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত