মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে ঐতিহাসিক ডাকবাংলা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর -বদলগাছি) আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা । উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ সভাপতিত্বে করেন। বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি নাজনিন লায়লা এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মোঃ মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ইতি আরা পারভীন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক, থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহারুল ইসলাম, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক প্রভাষক ও বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোজাফফর রহমান উপস্থিত ছিলেন । প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলার দের নিয়ে গঠিত টিমের খেলা পরিচালনা করেন আলোচিত ফুটবলার আব্দুল বারেক ,ধারাভাষ্যে ছিলেন মোঃ আব্দুল আলিম। উদ্বোধনী খেলায় প্রথমেই উপজেলার রাইগাঁ ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বালক) দল এবং পরে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শহরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বালিকা )দল এতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে , খেলার উদ্বোধনী ম্যাচ বালক এবং বালিকা উভয় দলকেই ট্রাইবেকারের মাধ্যমে বিজয়ী অর্জন করতে হয়। বালক দল উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দল শহরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত