মহাদেবপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
মহাদেবপুরে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার বিকেলে মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর দোতলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্তসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি )আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা । ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্রীয় মসজিদের সভাপতি মানজুরা মুশাররফ। মাওলানা আব্দুল মতিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মহাদেবপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ আলামিন সরকার। এ সময় অন্য ইমামদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ আবুল কালাম আজাদ , হাফিজ মিজানুর রহমান, হাফেজ সিফাত উল্লাহ , মাওলানা শহিদুল ইসলাম প্রমূখ। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী ,উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ,কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন। উল্লেখ্য যে, ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত ইমামগণ তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখলে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ফজলে
হুদা মনোযোগ সহকারে তা শ্রবণ করেন এবং তাদের দাবী দাওয়া পূরণের আশ্বাস প্রদান করেন।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত