ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৬-৪-২০২৬ দুপুর ৪:২
দুটি হাত অচল হলেও পা দিয়ে লিখে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়া লালমনিরহাটের অদম্য তরুণী আরিফা খাতুনের জীবনসংগ্রামের গল্প নয়া দিগন্ত ও এশিয়ান টেলিভিশনে প্রকাশের পর তার বাড়িতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
 
লালমনিরহাট পৌরসভার শাহীটারী এলাকার বাসিন্দা আরিফা খাতুন জন্ম থেকেই দুটি হাত অচল। তবুও পা দিয়েই লিখে এসএসসি থেকে শুরু করে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত পৌঁছেছেন তিনি। তার এই অনুপ্রেরণাদায়ী গল্প সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর।
 
এরই ধারাবাহিকতায় মন্ত্রী সরেজমিনে আরিফার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি আরিফাকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে ১৮ হাজার টাকার একটি চেক প্রদান করেন। এছাড়াও ছয় বান্ডিল টিন, রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাটের পক্ষ থেকে আনুষঙ্গিক কুকারিজসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
 
স্থানীয়রা জানান, আরিফা খাতুন শুধু একজন শিক্ষার্থী নন, তিনি সংগ্রাম, সাহস ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রতীক। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি যে অধ্যবসায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমাজের জন্য অনুকরণীয়।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, গণমাধ্যমে আরিফার জীবনসংগ্রামের গল্প দেখে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকা তার দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
 
তিনি বলেন, “আমরা আজ আরিফার বাড়িতে এসেছি তাকে সাহস ও উৎসাহ দিতে। আমরা চেষ্টা করবো তাকে একটি কর্মসংস্থানের সুযোগ করে দিতে, যাতে সে নিজের জীবন সঠিকভাবে পরিচালনা করতে পারে। পাশাপাশি তার জন্য একটি সুন্দর বাসস্থানের ব্যবস্থাও করা হবে।”
 
মন্ত্রী আরও বলেন, “অনেক সুস্থ-সবল মানুষও নিজেদের অসহায় মনে করেন। কিন্তু আরিফা প্রমাণ করেছে—ইচ্ছাশক্তি থাকলে প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। একটি প্রতিবন্ধী মেয়ে কীভাবে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে, তা আরিফাকে দেখেই শেখা উচিত।”

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত