ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২৬ বিকাল ৫:৫

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 
রবিবার (২৬ এপ্রিল ) সকালে উদয়ন বাংলাদেশের হলরুমে “প্রান্তিক নারীদের জন্য জরুরি আর্থিক সহায়তা” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নোরিস বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় উদয়ন-বাংলাদেশ এর আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সহ:সভাপতি ও উপজেলা নাগরিক ফোমারের সদস্য এসএম রাজ, বাগেরহাট উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান । অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভা, রাখালগাছি, কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের বিধবা নারী ১৪জন, প্রতিবন্ধী নারী ৫জন, স্বামী পরিত্যক্তা, ২জন দিলত নারী: ৪জন সহ সর্ব মোট ২৫জন উপকারভোগী কে আর্থিক সহায়তা প্রদান করা হয় । প্রতিজন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০০/-(দুই হাজার টাকা) করে প্রদান করা হয়, বিতরণকৃত অর্থের পরিমাণ ৫০,০০০ টাকা। প্রধান অতিথির বক্তব্যে বলেন-আজকের এই আয়োজন সত্যিই প্রশংসনীয় । প্রান্তিক নারীরা আমাদের সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ, যাদের সহায়তা করা শুধু মানবিক দায়িত্ব নয়, বরং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদয়ন-বাংলাদেশ, নোরিস বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর এই উদ্যোগ প্রান্তিক নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন উদ্যোগ সমাজে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে । অনুষ্ঠানে বক্তরা বলেন- প্রান্তিক নারীদের জন্য এই সহায়তা কার্যক্রম বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, এই সহায়তা নারীদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো নিয়ে আসবে । প্রান্তিক নারীদের পাশে দাঁড়ানো মানে একটি পরিবারকে শক্তিশালী করা। এই সহায়তা যেন আত্মনির্ভরতার পথে একটি ধাপ হয়ে দাঁড়ায়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে ।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত