বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাগেরহাট- খুলনা মহাকসড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে আদালত চত্বরে বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী স্টলের উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম । পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী নেতারা অংশ নেন।
আলোচনা সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বলেন, ‘অর্থাভাবে যারা আইনগত সহায়তা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড ব্যবস্থা চালু রেখেছে। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার।’
এদিকে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, ‘আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। তবে বাস্তবে সেই সমতা নিশ্চিত করতে হলে সবার জন্য আদালতের দ্বার উন্মুক্ত করা জরুরি।’
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন–বাগেরহাট জেলা পরিষদের প্রশাস ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা পুলিশ সুপার মো, মোহম্মদ হাচান চৌধরী,আইন সহায়তা কমিটির সদস্য সচিব আছমা আরা বীথি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামিম হোসেন, জেলা সিভিল সার্জন ডা. আ. স. মোঃ মাহবুবুল আরমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied